দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম- অ্যাড. সুমন এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

দরিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম- অ্যাড. সুমন এমপি

  • বুধবার, ৩১ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্প্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. ওমর ফারুক সুমন বলেছেন, আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পুষ্টির চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম।

এই খাত থেকে প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে। মাছ আমাদের দেশের একটি অমূল্য সম্পদ। অঙ্কুরেই নিধন করে এ সম্পদ বিনষ্ট করা যাবে না। তাই যারা নিষিদ্ধ জাল দিয়ে অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত উপজেলা আমাদের নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলায় মাছ উৎপাদনের জন্য বড় ধরণের একটি হ্যাচারি স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। এখানে বড় একটি হ্যাচারি স্থাপন করা হলে একদিকে মাছের প্রজনন বৃদ্ধি হবে অপরদিকে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে।

Manual3 Ad Code

৩১ জুলাই বুধবার আত্রাই উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা অডিটরিয়ম হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহামন, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, মৎস্য খামারি রঞ্জিত হালদার, খয়বর রহমান প্রমুখ। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!