বড়লেখার দক্ষিণভাগ বাজারের আর্বজনা পরিস্কার করল শিক্ষার্থীরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখার দক্ষিণভাগ বাজারের আর্বজনা পরিস্কার করল শিক্ষার্থীরা

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান কার্যক্রমকে সংহতি জানিয়ে দক্ষিণভাগ ছাত্র ইউনিটের আয়োজনে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সৌন্দর্য্য বৃদ্ধিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা বাজারের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে। এ কাজে কলেজ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি সচেতন মহল স্বপ্রণোদিতভাবে অংশগ্রহণ করেন।

কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। স্কাউটস সদস্যরা সহ কিছু শিক্ষার্থীরা সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন।

Manual3 Ad Code

রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় দক্ষিণবাজার থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এসময় সড়কের পাশে থাকা ও বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মূখে ময়ালা আবর্জনা পরিস্কার করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের আইন শৃংখলার ফিরিয়ে আনার লক্ষ্য টহলরত সেনাবাহিনী , সরকারি কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।

Manual2 Ad Code

সাইফুর রহমান, জিল্লুর রহমান উমেল, এমরান আহমদ, আফজাল হোসেন রুমেল, আসাদ আহমদ, মাহিন ও নাহিন শিক্ষার্থীরা জানান, নতুন বাংলাদেশের রূপকার আমরা তরুন শিক্ষার্থীরা সেজন্য আন্দোলনের প্রথম ধাপ সফল সম্পূর্ণ হওয়ায় দ্বিতীয় ধাপে রাষ্ট্র সংস্করের অংশ হিসবে প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতার এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূর্বে সরকারের সংস্লিষ্ট উদ্যোগ না থাকায় ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয় দেশের সব বাজারগুলো। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমাদের বাজারের রাস্তা, স্কুল-কলেজ এবং খেলার মাঠ পরিষ্কার করার  কার্যক্রম শুরু করেছি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!