কুলাউড়ায় ২ কলেজ অধ্যক্ষকে অব্যাহতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় ২ কলেজ অধ্যক্ষকে অব্যাহতি

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২জন অধ্যক্ষকে অব্যাহতি দেয়া হয়েছে। ১৩ আগস্ট রাতে মঙ্গলবার রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান দুটি হচ্ছে কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ পাওয়া অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির।

Manual7 Ad Code

জানা যায়, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির এবং কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের নেতিবাচক ভুমিকায় ক্ষুব্দ হন শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। ইয়াকুব তাজুল মহিলা কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের পদত্যাগ চেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপিও প্রদান করেন।

Manual3 Ad Code

শিক্ষার্থীদের আন্দোলন জোরদার হওয়ায় এবং অবস্থা বেগতিক দেখে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি কমিটির জরুরি সভা ডেকে তাদের অব্যাহতি দেন।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেন আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং কমিটির সভাপতি নবাব আলী নকি খান এবং ইয়াকুব তাজুল মহিলা কলেজের সভাপতি সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য।।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!