কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড় ধ্বস যান চলাচল বন্ধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড় ধ্বস যান চলাচল বন্ধ

  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পাহাড় ধ্বসে বড় গাছ ও বাঁশঝাড় সড়কে পড়েছে। এতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে ভারী বৃষ্টির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের দুই পাশে কয়েক শতাধিক যানবাহন আটকে রয়েছে। লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার ভোর রাতে পাহাড় ধসে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বড় গাছ ও বাঁশঝাড়ের শেকড় উপড়ে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বনের ভেতর গাড়ি থামিয়ে দীর্ঘ সময় যাত্রীদের বসে থাকতে হয়। এ সময় রাস্তার দু’পাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে আছে।

সিএনজিচালিত অটোরিকশার যাত্রী সেনাবাহীনীর সদস্য রুমান আহমেদ বলেন, ছুটিতে চট্টগ্রাম থেকে বাড়িতে যাচ্ছি রাত ২টার দিকে। আমার বাসা কমলগঞ্জে। রাত প্রায় ২টার দিকে সিএনজি করে বাসায় যাওয়ার সময় দেখি পাহাড় ধ্বসে বাঁশঝাড় ও গাছের গুড়ি উপড়ে পড়ে আছে। পরে সেখান থেকে পায়ে হেঁটে কমলগঞ্জ আসতে হয়েছে।’

Manual3 Ad Code

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে ভারী বৃষ্টির ফলে টিলার উপরের বড় একটি বাঁশঝাড় সড়কে উপড়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকালে কিছু বাঁশ কেটে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলের উপযোগী করা হয়েছে। তবে বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগ বড় বাঁশঝাড়টি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে। দুপুর ২.৩০ মিনিটে প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!