কমলগঞ্জে কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে ৬ ঘর বিধস্ত : ঝুঁকিপূর্ণ ১০ পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে ৬ ঘর বিধস্ত : ঝুঁকিপূর্ণ ১০ পরিবার

  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: টানা বর্ষনে ও উজানের ভারতীয় পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের ফলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে সড়কের পাশে ৩টি টিলা ও আদমপুর ইউনিয়নের কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে দু’টি ঘর সম্পূর্ণ ও চারটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পাহাড়ি টিলায় বসবাসরত কালেঞ্জি পুঞ্জিতে আরো দশ পরিবার ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে। ধ্বসে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিনের টানা বর্ষনে পাহাড় টিলা অধ্যূষিত কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়ক ঘেষে তিনটি টিলা ধ্বসে পড়ে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যান চলাচল। অন্যদিকে আদমপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে বসবাসরত এলাকায় পাহাড়ি টিলা ধ্বসে পড়ছে। মঙ্গলবার সন্ধ্যায় কালেঞ্জি পুঞ্জিতে পাহাড়ি টিলা ধ্বসে নাঈট কেন্দ্রিয়াম ও লং কাসিয়াম এর স্ত্রীর ঘর সম্পূর্ণ ধ্বসে পড়ে। এছাড়া একই স্থানে আরো চারটি পরিবারের বসতঘর আংশিক ধ্বসে পড়েছে। ওইস্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন আরো ১০টি পরিবার।

Manual4 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন জানান, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড়ি টিলা অঞ্চল কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে দু’টি বসতঘর সম্পূর্ণরূপে ধ্বসে পড়েছে। আরো চারটি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। খাসিয়া পুঞ্জির এই এলাকায় আরো ১০টি পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। সরেজমিনে দুর্গম এই অঞ্চল পরিদর্শণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিকভাবে তাদের কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন সত্যতা নিশ্চিত করে বলেন, টিলা ধ্বসে দুর্গম পাহাড়ি এলাকা কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের চারটি ঘর বিধ্বস্ত হয়েছে। তাছাড়া টানা বৃষ্টিপাতের কারনে কমলগঞ্জে ভয়াবহ বন্যারও সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews