কমলগঞ্জে জন্মাষ্টমীর টাকা দিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে জন্মাষ্টমীর টাকা দিয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণের সিদ্ধান্ত

  • রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূজার টাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়িতে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এই সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ। ২৬ আগস্ট সোমবার মহাবতার ভগবান শ্রীষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ ও সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর জানান, কমলগঞ্জ উপজেলাসহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এবং বর্তমান জনদুর্ভোগের প্রতি শোকস্তব্ধ হয়ে কমলগঞ্জে শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সিদ্ধান্ত নিয়েছে, যে এবারের জন্মাষ্টমীতে কোন প্রকার শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না। শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজার্চ্চনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবারের জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। সর্ব সিদ্ধান্তক্রমে বরাদ্দকৃত শোভাযাত্রা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য।

Manual5 Ad Code

কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে এবারের জন্মাষ্টমী পূজার ব্যয় সংকোচন করে দেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের টাকাসহ আরও বাড়তি ফান্ড করে কমলগঞ্জ উপজেলার বন্যার্তদের জন্য পাঠানো হবে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, সাধারণ সম্পাদক লিটন দত্ত, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, কমল রজক, করুনা শর্ম্মা, অলক দেব, নির্মল সিংহ পলাশ, সজল শীল, সঞ্জয় কান্তি দেব, প্রত্যুষ সিংহ, সুমন দেব, দুলাল ছত্রী, গোপেশ দত্ত, রিপন পাল, কৃষ্ণগোপাল সিংহ, বিষ্ণু পাল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!