বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দাবি- বড়লেখা হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দাবি- বড়লেখা হাসপাতালের সেবার মানোন্নয়নে মতবিনিময়

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে। শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার।

Manual5 Ad Code

সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা নিতে আসা জনসাধারণের সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৯টি দাবি তোলে ধরেছে। এগুলো হচ্ছে- চিকিৎসক ও কর্মচারীকে তার ডিউটির নির্ধারিত সময় পর্যন্ত হাসপাতালে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকতে হবে। রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষাগুলো হাসপাতালে সম্পাদন করার ব্যবস্থা নিতে হবে। পরিবার কল্যাণ সহকারিকে কর্মস্থলে গিয়ে দায়িত্ব পালন করতে হবে, কেউ যেন ঘরে বসে কাগজি ডিউটি না করেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, হাসাপাতালের রোগীদের খাবারের মান সঠিক থাকা, পরিস্কার পরিচ্ছন্নতা, প্রতি রাতের জরুরি বিভাগের ডিউটিরত চিকিৎসকের নাম ও সেল নম্বর নির্দিষ্ট স্থানে ঝুলিয়ে রাখা, আগত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না করে দায় সারতে অন্য হাসপাতালে রেফার না করা এবং কোনো চিকিৎসক তার ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিতে রোগীকে উৎসাহী করতে পারবেন না।

Manual6 Ad Code

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মোহন কলেজের প্রধান সমন্বয়ক তামিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এমাদুল ইসলাম, সেক্রেটারী ফয়সল আহমদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হাসান জিলানী, সিনিয়র স্টাফ নার্স প্রতীভা মন্ডল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফাহিম আহমদ, আবু হাসান, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!