কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পবিারের মাঝে পূজা উদযাপন পরিষদের খাদ্য সহায়তা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পবিারের মাঝে পূজা উদযাপন পরিষদের খাদ্য সহায়তা বিতরণ

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা (চাল, ডাল, তেল, আলু, লবণ প্রভৃতি) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে উপজেলার ৯টি ইউনিয়নে শনিবার দিনভর এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, অতিসম্প্রতি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানের ব্যয় সংকোচন করে এবার কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নির্মল সিংহ পলাশ, মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, আলীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, ইসলামপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কুমার সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার নুনিয়া প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!