জামায়াত বাংলাদেশকে কল্যাণমূলক রাস্ট্র গঠনে কাজ করছে : অধ্যক্ষ আব্দুল হান্নান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের আয়োজনে ৫৪টি পরিবার পেল স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন- বড়লেখায় ১১৬৮ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

জামায়াত বাংলাদেশকে কল্যাণমূলক রাস্ট্র গঠনে কাজ করছে : অধ্যক্ষ আব্দুল হান্নান

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

Manual1 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, জামায়াত সকল নাগরিককে সাথে নিয়ে একটি কল্যাণমূলক রাস্ট্র গঠনের জন্য কাজ করছে। এ কাজে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। গত ১৬ বছর স্বৈরাচার হাসিনা সরকারের জুলুম নির্যাতন মামলা হামলা হুলিয়া সহ্য করে আমরা আল্লাহর রহমতে মাঠে আছি। আমাদের যারা নির্যাতন করেছিলেন তারা আজ মাঠে নেই। তাই আল্লাহর উপর ভরসা করে অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে।

তিনি (৩১ আগস্ট ) শনিবার সকাল ১১টায় উপজেলার তাজপুর বাজারে তাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর জননেতা মাওলানা লোকমান আহমদ,সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল কুদ্দুছ, ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মো: সোহরাব আলী।
বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার আহমদ,সহ সেক্রেটারী সাফির আহমদ,আব্দুল মুমিন,সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান,উপজেলা শিবিরের সভাপতি লতিফুর রহমান। উপস্থিত ছিলেন, ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনওয়ার হুসেন,তাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য জালাল আহমদ, আব্দুল আলীম, আবদুল মানিক,হারুনর রশিদ,ফয়জুজ্জামান মুসা, নাজমুল ইসলাম, ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শামিম আহমদ, সেক্রেটারি আক্তার মিয়া,লায়েক আল মিহসান,৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আসাদ মিয়া, ইউনিট সভাপতি সাইফুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াত নেতা ফারুক আহমদ, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আল আমিন, সেক্রেটারি আজেফর আলী, তাজপুর ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি তুফায়েল আহমদ শিমুল, শিবির নেতা তানভির হুসেন আদিল,আব্দুল খালিক, শ্রমিক নেতা জিয়াউর রহমান।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!