আত্রাইয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ-৬ (আত্রাই রাণীনগর) আসেন সংসদীয় প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফৌজদার সফিকুল ইসলাম বেলাল, আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তছলিম উদ্দিন, সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, কামরুল হাসান সাগর, ছাত্র দলের আহ্বায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বুলেট, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট, মনিয়ারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম ফারুক বকত্ সহ আত্রাই উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!