কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে বস্ত্র বিতরণ

  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :::  সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের ২ সহস্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ও বেলা ১.৩০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো: আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জালাল, সমাজকর্মী শওকত আলী, শাহ ওবায়দুল হক, জুবেল আহমদ, শাহ নুরুল হক, মনসুর আলম, ফাহিম আহমদ, রবিন আহমদ, শিমুল আলী, মুন্সীবাজার ইউপি সদস্য শফিকুর রহমান, সুনীল মালাকার. পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল মুনিম, আলাল মিয়া, আব্দুল হান্নান, সংরক্ষিত মহিলা সদস্যা সেলিনা আক্তার, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে ২ সহস্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে বস্ত্র (শাড়ি, লুঙ্গি, খ্রিপিচ, পেন্ট, গেঞ্জি) বিতরণ করা হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!