বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি ও গৃহ পুনর্বাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষি ও গৃহ পুনর্বাসনের লক্ষ্যে কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী গৃহ পুণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

Manual5 Ad Code

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেএফএস এন্ড ফ্রেন্ডস যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যে বসবাসকারী পতনঊষার ইউুিনয়নের প্রবাসীদের অর্থায়নে পতনঊষারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

Manual4 Ad Code

উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলীর সভাপতিত্বে ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক রিপন দত্ত বিমল, আফসার খান প্রমুখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ২৩ টি পরিবারকে গৃহ পুণর্বসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আরও ৮টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews