কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক সভা কক্ষে ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিক আল শাফিন ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সুজন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড কর্মকর্তা ইকবাল হোসেন, রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

এদিকে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।

সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ভানুগাছ বাজার মসজিদের ইমাম মাওঃ খায়রুল ইসলাম।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!