বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

বড়লেখায় বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক আটক

  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে লাতু বিজিবি সদস্যরা মো. মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে। এসময় তার নিকট থেকে ভারতীয় রুপিসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়। এব্যাপারে বুধবার দুপুরে বিজিবি লাতু বিওপি’র কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual8 Ad Code

মো. মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সীমান্তের মেইন পিলার ১৩৬৫ হতে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করে। অপর আরোহী বাংলাদেশি নাগরিক বড়াইল গ্রামের বাসিন্দা লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। পরে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে বিজিবি ১৫,২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ ৩ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল উদ্ধার করেছে।

Manual1 Ad Code

বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদি হাসান জানান, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!