উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে.. কমলগঞ্জে জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে.. কমলগঞ্জে জেলা প্রশাসক

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন বলেছেন এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হবে,এ বিষয়ে জেলা প্রশাসন থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করা হবে। শনিবার(২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন কোন ধরনের অনিয়ম দুর্ণিতী সহ্য করা হবেনা, দায়ীত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রোহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।এসময় জেলা প্রশাসক আরও বলেন,নদী, খাল -দখল,কোন শিক্ষা প্রতিষ্ঠান দখল অথবা সরকারী কোন সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুস সালাম,কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ডিএম,সাদিক আল শাফিন,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আখঞ্জি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া,উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো – চেয়ারপার্সন  ও  মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান  জিডিশন প্রধান  সুচিয়াং, মণিপুরী সমাজ কল্যান সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মণিপুরী মুসলিম সমাজের নেতা শিক্ষক সাজ্জাদুল হক স্বপন,প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সাংবাদিক সালাহউদ্দিন শুভ,গঞ্জু সম্প্রদায়ের লিটন গঞ্জুসহ বিভিন্ন জাতী গোষ্ঠির প্রধিনিধিগণ বক্তব্য দেন।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পরে উপজেলা কৃষি অধীদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতীর সবজ্বীর বীজ বিতরণ করেন জেলা প্রশসক ইসরাইল হোসেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews