বড়লেখায় নিসচা’র উপদেষ্ঠা ও দায়িত্বশীলদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় নিসচা’র উপদেষ্ঠা ও দায়িত্বশীলদের সংবর্ধনা

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবি সংগঠনের ৩ জন উপদেষ্ঠা ও ৪ জন দায়িত্বশীল প্রেসক্লাবে অর্ন্তভুক্ত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি লিডার, সাবেক ছাত্রনেতা, লেখক ও সংগঠক মাওলানা সুহাইল আহমদ সুহেল।

Manual6 Ad Code

নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ দত্ত, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, নিসচা পৃষ্টপোষক ও প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচা উপজেলা সভাপকি ও প্রেসক্লাব সদস্য তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন এশিয়ান টিভির নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী সদস্য শাহরিয়া শাকিল, অজিত রবি দাস, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, মজনুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

পরে অতিথিবৃন্দ ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ৩ উপদেষ্টা এবং ৪ জন দায়িত্বশীলকে নিসচা বড়লেখা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!