কুলাউড়ায় শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় শ্রমিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সমাবেশ

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবহন শ্রমিক সদস্যদের নিয়ে শ্রমিক সমাবেশ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরের একটি হোটেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন কুলাউড়া উপজেলা সভাপতি বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ আলাউদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগরের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ আবদুল হামিদ খান, খন্দকার আব্দুস সোবহান, পরিবহন শ্রমিক ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোহাম্মদ কামাল আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণে সাধারণ সম্পাদক জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা দক্ষিণের ট্রেড ইউনিয়ন সম্পাদক এডভোকেট মাজহারুল হক।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক আব্দুল মুন্তাজিম, রাজানুর রহিম ইফতেখার, নির্মান শ্রমিক মৌল:-২৭  এর সভাপতি আবুল কাশেম আজাদ, দোকান শ্রমিক মৌল:- ১০ এর সভাপতি সুলতান আহমদ চৌধুরী, পরিবহন শ্রমিক ১২২৩ এর সভাপতি ইসলাম উদ্দিন জ্ঞানী, মাওলানা সাইদুল ইসলাম, ইউনুস আহমদ, আবুল কাশেম আবুল প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!