আত্রাইয়ে এক রাতে কৃষকের ৮টি গরু চুরি : পড়ে আছে শূন্য গোয়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে এক রাতে কৃষকের ৮টি গরু চুরি : পড়ে আছে শূন্য গোয়াল

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: নওগাঁর আত্রাইয়ে কৃষকের গোয়ালঘরের তালা কেটে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,ওই গ্রামের হাজি নিজামুদ্দিন প্রতিদিনের ন্যায় সোমবার দিবাগত রাতে গোয়ালঘরে তালা দিয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।সকালে গরু বের কারর জন্য গোয়ালঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরের তালা কাটা এবং সেখানে রাখা ৮ টি গরু নেই। যার আনুমানিক মূল্য ১০ থেকে ১১ লাখ টাকা হবে। এ ঘটনায় কৃষক নিজামুদ্দিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাড়াদিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারিনি।

Manual8 Ad Code

এদিকে পুলিশের নিস্ক্রিয় ভূমিকার কারনে এলাকায় চুরির সংখ্যাবেড়েই চলেছে বলে  অভিযোগ রয়েছে । সোমবার রাতে এত বড় চুরির ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্রাট হোসেন বলেন, সংবাদ পাওয়ার পর সাথে সাথে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছি।

Manual5 Ad Code

উল্লেখ্য গত ৮ সেপ্টেম্বর, রবিবার গভীর রাতে উপজেলার থাঐপাড়া গ্রামে এক রাতে এক কৃষকের ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মো. সাহাবুদ্দিন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ ও হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!