কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি মালামাল লুট আহত-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতি মালামাল লুট আহত-১

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধ্বর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩ ঘটিকার রামেশ্বরপুর গ্রামের মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে আবুল কালাম প্রতিরোধ করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের এলোপাতাড়ি কুপে আবুল কালামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

আহত প্রবাসী আবুল কালামের মা আয়াতুন বেগম জানান, শুক্রবার রাত সাড়েটার মুখোশধারী ডাকাত দল আমাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমার ছেলে আবুল কালামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ৯৫ হাজার টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ- শ্রীমঙ্গল সার্কেল) আনিসুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আলাপকালে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আকনজী জানান, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে আমার এটি একটি পরিকল্পিত হামলা বলে মনে করছি। এই ঘটনার ভিকটিমের সাথে কথা বলে এবিষয়ে আরো স্পষ্ট হতে পারবো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!