আত্রাইয়ে পিতার সাথে গোসলে নেমে ফেরা হলোনা ছেলের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে পিতার সাথে গোসলে নেমে ফেরা হলোনা ছেলের

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে জিহাদ (১৮) নামের বুদ্ধি প্রতিবন্ধী এক ছেলের নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টার দিকে বাবার সাথে নদিতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত জিহাদ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের জিন্নার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাবার সাথে নদীতে গোসল করতে নামে জিহাদ। কিন্তু বাবার অজান্তে বুদ্ধি প্রতিবন্ধী এই ছেলে পানিতে তলিয়ে যায়। বিষয়টি বাবা জিন্না খেয়াল করে দেখে যে তার পাশে ছেলে জিহাদ নেই। এরপর তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির এক ঘন্টা পরে জিহাদকে উদ্ধার করে। ততক্ষণে জিহাদ মৃত্যু বরন করে। এতে মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সন্ধ্যা পৌনে সাত টার দিকে জিহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ সাহাব্বুদ্দিন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!