কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে ব্যবসায়ীর আর্থিক অনুদান প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে ব্যবসায়ীর আর্থিক অনুদান প্রদান

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ মামুন। গত রোববার (২০ অক্টোবর) রাত ৮টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।

কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের সাবেক জেলা প্রতিনিধি লন্ডণ প্রবাসী এড. জুয়েল আহমেদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, অলক দেব, মোক্তাদির আহমেদ, মোস্তাফিজুর রহমান, পিন্টু দেবনাথ, আসহাবুজ্জামান শাওন, নির্মল এস পলাশ, মোনায়েম খাঁন, সালাহউদ্দিন শুভ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুস সালাম, ব্যবসায়ী নাজমুল হাসান মিঠু ও জালাল আহমেদ। এসময় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

উল্লেখ্য, অর্ধকোটি টাকা ব্যয়ে নিজস্ব জমিতে কমলগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয় ও দেশ-বিদেশে কর্মরত বিভিন্ন শুভাকাঙ্খী ও সরকারি-বেসরকারি সহযোগিতায় ইতোমধ্যে প্রায় ৯০শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!