টেকসই কৃষির অগ্রযাত্রায় কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

টেকসই কৃষির অগ্রযাত্রায় কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরণ

  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: টেকসই কৃষির অগ্রযাত্রায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষক সমাবেশ ও গাছের চারা বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নৈনারপার এলাকায় এগ্রোস্যাল লিমিটেডে এর আয়োজনে দু’শতাধিক কৃষকের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়।

Manual2 Ad Code

কৃষক গোলাম রসুল ওলীর সভাপতিত্বে ও কৃষিবিদ ওয়ারেস হোসেন রকির সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার কৃষিবিদ মহসিন ইমাম, এসিস্ট্যান্ট ম্যানেজার কৃষিবিদ সাইফুল ইসলাম, এরিয়া ম্যানেজার ওয়ারেস আলী, নৈনারপার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদুল ইসলাম, কৃষক আব্দুল মতিন, শিক্ষক ভূবন মোহন সিংহ।

Manual3 Ad Code

অনুষ্ঠান শেষে উর্মিতরু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মধ্যে পাচঁশত ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা বিতরন করা হয়।

এগ্রোস্যাল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন আহম্মেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় চলতি বছর সারা দেশে ৫০ হাজার গাছের চারা বিতরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া স্বল্পমূল্যে কৃষকদের মাঝে এগ্রোস্যালের মালচিং ফিল্ম বিক্রয়ের পাশাপাশি ব্যবহৃত মালচিং ফিল্ম কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যে ক্রয় করে রিসাইক্লিং করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!