এপিপি নিয়োগ পেলেন বড়লেখা আদালতের সিনিয়র আইনজীবী শৈলেশ চন্দ্র রায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

এপিপি নিয়োগ পেলেন বড়লেখা আদালতের সিনিয়র আইনজীবী শৈলেশ চন্দ্র রায়

  • শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual2 Ad Code

বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শৈলেশ চন্দ্র রায় সরকারি সহকারি কৌঁশলী হিসেবে নিয়োগ পেয়েছেন। মৌলভীবাজার জজ আদালত ও অধীনস্থ অন্যান্য আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ প্রায় ১৭ বছর পর সরকারি কৌঁশলী হিসেবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়সহ বিএনপি ও জামায়াতপন্থী ৪২ জন আইনজীবী।

Manual8 Ad Code

ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে ২২ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন সাক্ষরিত এক পত্রে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্য দিয়ে দীর্ঘদিন স্থবির হয়ে পড়া বিচার কার্যক্রম সচল হওয়ার পথে আর কোন বাধা নেই বলে জানান একাধিক আইনজীবি।

Manual1 Ad Code

জানা গেছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর মৌলভীবাজার জজ আদালতের পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সহকারী পাবলিক প্রসিকিউটরসহ বেশ কয়েক জনসহকারী ও অতিরিক্ত কৌসুলি আত্মগোপনে চলে যান। এতে আদালতে বিচার কার্যক্রম পরিচালনায় কিছুটা বিঘœ ঘটে। পূর্বে নিয়োগকৃত আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করে ২২ অক্টোবর উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন সাক্ষরিত এক পত্রে নতুন আইন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ প্রদানের ১৩৯নং স্মারকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া পত্রে জেলা জজ আদালতের প্রবীণ আইনজীবি মামুনুর রশিদকে জিপি, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে পিপি, বকসী জুবায়ের আহমদকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ও নজরুল ইসলামকে সহকারী প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দিকে জেলা জজ আদালতের অতিরিক্ত কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবি দেলোয়ার হোসেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটররা হলেন মো. আব্দুল আহাদ, রুনুকান্ত দত্ত, মো.আব্দুল ওয়াহিদ, গোবিন্দ মোহনপাল, মো. আব্দুস সালাম (১), আবু নছর মোহাম্মদ মাসহুদ, তোফায়েল আহমদ সবুজ, জেলা জজ আদালতের সহকারী কৌশলিরা হলেন মোসলেহ উদ্দীন আহমেদ, শাহ আখলাকুল আম্বিয়া, দানিয়েল আহমদ, মোহাম্মদ সামছু মিয়া, অনিরুদ্ধ চক্রবর্তী, মো. হোসেন বখশ, নাজমুল হক মুকুল, মো. নাজমুল হোসেন বুলবুল, আব্দুর রহিম তরফদার, সৈয়দ খালেদ আহমদ, মো. ইৎাজুল ইসলাম, মো. মাসুদ আলী, শেখ আহমাদ হাবীব, এসএ হাবীব উল্লাহ, আশফাক আহমেদ। জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটররা হলেন মো. বিল্লাল হোসেন, শৈলেশ চন্দ্র রায়, সৈয়দ নেপুর আলী, মো. আব্দুল মতলিব, আব্দুস সালাম (২), সুবিনা আক্তার, সালেহ আহমদ রিপন, আব্দুল্লাহ আলমগীর, আহমদ উর রহমান খান, নাসিম আহমদ বাপ্পী, মো. জালাল আহমদ, ফজলে এলাহী, মো. কামরুল ইসলাম, মো. খালিদুর ও বুলবুল আহমদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!