রাণীনগর উপজেলা বিএনপির নতুন সভাপতি এছাহক ও সম্পাদক মোসারব নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

রাণীনগর উপজেলা বিএনপির নতুন সভাপতি এছাহক ও সম্পাদক মোসারব নির্বাচিত

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::  ব্যাপক উৎসাহ উদ্দীপনা,আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে (মোটরসাইকেল) প্রতীকে আলহাজ্ব মোঃ এছাহক আলী ৩১৮ ভোটে এবং সাধারণ সম্পাদক পদে মোসারব হোসেন (ফুটবল) প্রতিকে ৩৬৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাংগঠনিক পদে মেজবাউল হক লিটন (গোলাপ ফুল) প্রতিকে ৩৫৪ভোট এবং একই পদে সাখাওয়াত হোসেন (হাতি) প্রতিকে ২১০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে একটানা বিকেল তিনটা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে সন্ধা সাড়ে ৬টা নাগাদ এই ফলাফল ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে দুইজন,সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজনসহ মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এদিন দুপুরে রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে রাণীনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্ণেল (অব:) আব্দুল লতিফ খান। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্ক্র সিদ্দিক নান্নু। প্রধান বক্তা নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এবং বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল হক বেলাল,আল হাজ্ব মামুনুর রহমান রিপন,শফিউল আজম রানা, সদস্য এসকে এম ইকবাল, শ,ম আল কাফি তুহিন ও শাহ আজিজুর রহমান চৌধুরী হিরু উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!