কমলগঞ্জের লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী সমিতির নেতৃত্বে লড়বেন দুই কিংবদন্তির সন্তান, বাপ্পারাজ ও মুক্তি নেপথ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা- জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুড়ী থানায় ব্যবসায়ি কোম্পানীর ‘পুলিশ চেকপোষ্ট’ সম্বলিত সাইনবোর্ড প্রদান ওসমানীনগরে ১ কোটি ১২ লাখ টাকার ভারতীয় জিরা জব্দআটক ১ দোয়ারাবাজারে এমপি কলিম উদ্দিন মিলনের দু’শত কোটি টাকার মহাপ্রকল্প ঘোষণা কমলগঞ্জে অভ্যন্তরীণ ৪৯১ টন বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন কুলাউড়ায় বিবাহ নিবন্ধনে অসঙ্গতির ব্যাখ্যা দিলেন কাজী জুনাইদ আহমদ প্রণোদনা নয় বোরোধান রক্ষায় বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহনের দাবি হাকালুকি পাড়ের কৃষকদের খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে —-এমপি লুনা কমলগঞ্জে যুবকের বিরুদ্ধে চুরির অপবাদে অমানষিক নির্যাতন; ভিডিও ভাইরাল

কমলগঞ্জের লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতার মানববন্ধন

  • রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছে। রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংমদ মদম্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।

Manual6 Ad Code

আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেননি বা কারো কাছে হিসাব নেই। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দিতে হবে। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কমিটি ভেঙ্গে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা। এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো: আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!