কুড়িগ্রামে প্রতিবন্ধি ব্যক্তিদের আয়বর্ধক কাজের জন্য ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কুড়িগ্রামে প্রতিবন্ধি ব্যক্তিদের আয়বর্ধক কাজের জন্য ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ কুড়িগ্রাম এর আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলায় চর যাত্রাপুরে প্রতিবন্ধি ব্যক্তিদের ব্যক্তিগত উপার্জন নিশ্চিতে ২৮ অক্টোবর ও ২৯ অক্টোবর দুই দিন ব্যাপী ‘প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য আয়বর্ধক কাজের প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সহযোগী সংস্থা- ফ্রেন্ডশিপ অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি প্রতিবন্ধি ব্যক্তির পরিচয়, গুণগত জীবন বিনির্মাণ একই সাথে সম অধিকার, মর্যাদা, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা নিশ্চিতকল্পে ‘ফ্রেন্ডশিপ প্রতিবন্ধি ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক প্রকল্প- এর মাধমে কুড়িগ্রাম জেলার ৩০ টি (সদর-১৪ টি, চিলমারী-১৬ টি) চরে বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে। ফ্রেন্ডশিপ  প্রতিবন্ধি ব্যক্তিদের নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টির লক্ষে প্রকল্পের আওতায় সম্প্রতি কুড়িগ্রামের বিছিন্ন চরগুলোতে পর্যায়ক্রমে আয়বর্ধক কাজের প্রশিক্ষণ  কর্মশালার আয়োজন করে যাচ্ছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের পক্ষ থেকে ১৫ জন (প্রতিবন্ধি ব্যক্তি ০৫ জন এবং প্রতিবন্ধি ব্যক্তির পরিচর্যাকারী ১০ জন) অংশ নেন এবং সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেন।
কুড়িগ্রাম সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান কর্মশালা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ফ্রেন্ডশিপ এর কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে দুর্গম চরাঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধি ব্যক্তিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার কাজে ‘ফ্রেন্ডশিপ’ কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!