বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন, সফল সমবায়ীদের পুরস্কৃত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন, সফল সমবায়ীদের পুরস্কৃত

  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং চার ক্যাটাগরিতে ৩টি সফল সমবায় সমিতি ও ১ জন সফল সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে।

উপজেলা সমবায় অফিসার জবা রানী নাথের সভাপতিত্বে ও শিক্ষক সুমিতা চক্রবর্তীর সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা জাকির হোসেন। গীতা পাঠ করেন চম্পা রানী পাল।

Manual5 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারওয়ার, সিটি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডা. মুক্তা লাল বিশ্বাস, বড়লেখা দলিত কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মিলন রবি দাস, বড়লেখা মহিলা কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রোকশানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে ৩টি সমবায় সমিতি ও ১ জন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews