বড়লেখায় দুধ বিপণে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাস ফেরত জিয়াব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় দুধ বিপণে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাস ফেরত জিয়াব

  • রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় জিয়াব উদ্দিন (৩৫) নামক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে পৌরশহরের পাখিয়ালা এলাকায় বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিজ খামারের গাভীর দুধ বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে রওয়ানা দিয়েছিলেন। নিহত জিয়াব উদ্দিন উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আপ্তাব আলীর ছেলে। জিয়াব তিন কন্যা সন্তানের জনক।

জানা গেছে, জিয়াব দীর্ঘদিন ধরে কাতারে ছিলেন। স¤প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে উন্নতজাতের গাভী কিনে তা লালন-পালন শুরু করেন। প্রতিদিনের মতো রোববার (৩ নভেম্বর) সকালে গাভীর দুধ সংগ্রহের পর তা বিপণনের উদ্দেশ্য তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে বড়লেখা পৌরশহরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পৌরশহরের পাখিয়ালা এলাকায় পৌঁছামাত্র তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াবকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

নিহত জিয়াবের ছোটভাই কাতার প্রবাসী আরিফ হোসেন বলেন, তার ভাই স¤প্রতি ছুটিতে দেশে আসেন। আবারও কাতারে ফেরার কথা ছিল। কিন্তু এর আগেই দুর্ঘটনায় তিনি প্রাণ হারালেন। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

Manual6 Ad Code

ওসি মো. আবদুল কাইয়ূম সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রোববার দুপুরে বলেন, নিহত প্রবাসীর পরিবারের কোনো অভিযোগ নেই। তাই তারা লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করেছেন। অনুমতি পাওয়া গেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!