কুড়িগ্রাম ১১ দফা দাবীতে ডিএমএফ ও ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুড়িগ্রাম ১১ দফা দাবীতে ডিএমএফ ও ম্যাটস্ শিক্ষার্থীদের মানববন্ধন

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

Manual6 Ad Code

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি :: ‘ডাঃ’ প্রিফিক্স ব্যবহারের উপর চলমান আইনি প্রক্রিয়ার ন্যায্য সমাধান এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরীতে উপ-সহকারী মেডিকেল মেডিকেল অফিসার (ডিএমএফ) এবং ম্যাটস্ শিক্ষার্থীদের প্রতি ৪৫ বছরের সর্বস্তরের বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (0৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্রাক্টিশনার এসোসিয়েশনের সদস্যরাসহ ম্যাটস্ শিক্ষার্থীরা।

১১ দফা দাবী গুলো হলোঃ
১. ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা ডাক্তারদের ডাক্তার প্রিফিক্স ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষন চাই।

Manual5 Ad Code

২. ৮৫% প্রান্তিক জনগোষ্ঠীর নিরবিচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রীম কোর্টে চলমান ২৭৩০/২০১৩ মামলায় ডাক্তার প্রিফিক্স ব্যবহারে অধিকার ই।

৩. কমিউনিটি ক্লিনিকে নিয়োগদান, উপজেলা স্বাস্থ্ য কমপ্লেক্সে নুন্যতম ছয়টি পদ, জেলা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যা ন্য ডিপ্লোমাধারীদের ন্যায় পদায়ন, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, গার্মেন্টস, কল- কারখানা, বেস রকারী এনজিও এবং দাতব্য চিকিৎসালয়ে ডিপ্লোমা চিকিৎসকদের বাধ্যতামূলক নিয়োগের পরিপত্র জারী করতে হবে।

৪. Ley BMDC ২০১০ কালো আইন বাতিল এবং মোবাইল কোর্টের নামে সব ধরনের হয়রানী বন্ধ করতে হবে।

৫. অধিদপ্তরের বিভাগীয় সকল কমিটিকে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

৬. উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ নিশ্চিত করতে হবে।

Manual8 Ad Code

৭. ১৯৮৫ সালের মাইনুটসের আলোকে পদবী এবং পদোন্নতি নিশ্চিত করতে হবে।

৮. চাকুরীরত অবস্থায় দক্ষতা বৃদ্ধির জন্য দেশ কিংবা দেশের বাহিরে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে (Capacitación en servicio)।

Manual8 Ad Code

৯. বাংলাদেশ এ্যালাইড হেলথ শিক্ষা বোর্ড আইন ২০২৩ এর নাম পরিবর্তনক্রমে “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” বাস্তবায়ন করতে হবে।

১০. প্রতিষ্ঠানের নাম মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস্) এর পরিবর্তে “ডিপ্লোমা মেডিকেল ইন্সটিটিউট” বা “ডিপ্লোমা মেডিকেল কলেজ” করতে হবে।

Manual6 Ad Code

১১. কোর্সের নাম “ডিএমএফ” এর পরিবর্তে “ডিপ্লোমা ইন মে ডিসিন এবং ডিপ্লোমা ইন সার্জারী” (এমডিডিএস)

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ বেলাল হোসেন বলেন, রেজিস্ট্রার ডিপ্লোমা চিকিৎসকদের চিকিৎসা সেবা থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য কালো আইন প্রণয়ন করে কুচক্রী মহল। এতে গ্রামীন জনগোষ্ঠীর বৃহৎ একটা অংশ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে পারে।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন সাবেক সভাপতি ডাঃ ফারুক হোসেন বলেন, ‘কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিএমএফ ডিগ্রীধারীদের নিয়োগ দিয়ে গ্রামীণ জনগণের সুস্বাস্থ্য রক্ষার জন্য সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।’

মানববন্ধনের পরে ডিপ্লোমা চিকিৎসক নেতাদের পক্ষ থেকে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং পরিবার পরিকল্পনা বিভাগের কুড়িগ্রাম জেলার জেলা কর্মকর্তাকে স্মারক লিপি প্রদানের মাধ্যমে কর্মসূচি’র সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews