কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ কলেজ ছাত্র নিহত : আহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ কলেজ ছাত্র নিহত : আহত ২

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকালবেলা হামদান সোহান সহ ৩জন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে কালীমন্দির এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। হামদান সোহান নামে ১জন মারা গেছে। এসময় আরও দুই আহত হয়েছেন। বর্তমানে নিহত হামদান সোহানের লাশ মৌলভীবাজার মর্গে আছে।’#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!