কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টির মধ্যে গবাদি পশু ও খাদ্য বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টির মধ্যে গবাদি পশু ও খাদ্য বিতরণ

  • সোমবার, ১৫ জুন, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্টির ৭০ জন সুফলভোগী পরিবারের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়। রোববার ১৪ জুন দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর প্রাঙ্গনে বকনা গরু ও দানাদার খাদ্য বিতরণ করা হয়।

Manual5 Ad Code

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

Manual2 Ad Code

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী প্রমুখ।

Manual8 Ad Code

সমতল ভূমিতে বসবাসরাত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লÿ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে জনপ্রতি ১টি বকনা গরু ও ১২৫ কেজি দানাদার খাদ্য ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হেদায়েত আলী জানান, ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় পরবর্তীতে প্রকল্পের সুফলভোগীদের মাঝে গরুর ঘর তৈরী করার জন্য উপকরণ দেয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews