আত্রাইয়ে মা সমাবেশ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে মা সমাবেশ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচি উদ্বোধন

  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শিক্ষার গুনগতমান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরনে আত্রাই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

সোমবার ১৮ নভেম্বর সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। তিনি মায়েদের উদ্দেশ্যে মেয়েদেরকে বাল্যবিয়ে না দিতে অনুরোধ জানান। পাশাপাশি সন্তানদের সুসন্তান হিসাবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শে আদর্শায়িত করে সৎ চরিত্রের গুনাবলির মাধ্যমে তাদের মূল্যবোধ ও দায়িত্ববান হিসাবে গড়ে তোলার আহবান জানান। একইসাথে সন্তানেরা সময়মত বিদ্যালয়ে যাতায়াত করছে কি-না এবং মাদকাশক্ত হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে মর্মে উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন, ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। শিক্ষক তপন কুমার সরকার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষক প্রনব কুমার ঘোষ, রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ,অর্জুন কুমার প্রামানিক, আব্দুর রউফ বক্তব্য দেন।

পরে ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় ব্র্যাক ওয়াশ কর্মসূচি নওগাঁ জেলার সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি, উপজেলা টেকনিক্যাল অফিসার মাহবুবুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার সুজিত কুমার মন্ডল, মাহবুবা তালুকদার, সুইটি সরকার উপস্থিত ছিলেন। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!