কুড়িগ্রামে লাইট হাউজ এনজিও’র স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুড়িগ্রামে লাইট হাউজ এনজিও’র স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা

  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) কুড়িগ্রাম জেলা অফিস আমবাড়ী মোড় সংলগ্ন কার্যালয়ে লাইট হাউজ বাস্তবায়িত ফ্রি প্রেস আনলিমিটেক এর আর্থিক সহযোগিতায় এম্পায়ারিং কমিউনিটিস ফর ইনক্লুসিভ ডিজাস্টার রেজিলিয়েন্স এ সিএসও মিডিয়া পার্টনার টু সেফটি অফ ওমেন গার্লস্ প্রকল্পের উদ্যোগে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার স্বেচ্ছাসেবকদের নিয়ে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলার প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা কো-অর্ডিনেটর রিপন আলী, স্বেচ্ছাসেবক মামুনুর রশিদ, আসিফ রায়হান, দিপা রানী, শিউলী রানী, গয়না আক্তার, পাপস চন্দ্র বর্মন, রতন সরকার, জাহিদ  হাসান প্রমূখ।
প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট, চিলমারী, উলিপুর ও চর রাজিবপুর উপজেলায় কিশোর-কিশোরীদের উন্নয়ন, গ্রামীণ ও শহরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কাজ করবে বলে জানা গেছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews