কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ

কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: ‌কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সকল  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদ ২য় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪” সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। হাজীপুর ইউনিয়নের ২০টি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৬৮ জন ও ৫ম শ্রেণির ৯০ জনসহ মোট ১৫৮ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়।

Manual1 Ad Code

৩০ নভেম্বর শনিবার উৎসবমুখর পরিবেশে পীরেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক মোঃ তফজ্জুল হোসেন নজরুল। মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শণ করেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের সভাপতি হাজী মোঃ সামছুল হক, সহসভাপতি ও কুলাউড়া বিআরডিবির চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ জাকির হোসেন, সহসভাপতি  আব্দুল ওদুদ চৌধুরী, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক চৌধুরী শামীম, কুলাউড়া উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, হাজীপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক স্মৃতি পরিষদের অর্থ সম্পাদক শিক্ষক মাহবুবুল আলম সাজমান, দপ্তর সম্পাদক শিক্ষক মোঃ জাকির আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মলয় চন্দ্র দেবনাথ, সমাজকল্যাণ সম্পাদক  বিদ্যুৎ পাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ভট্টাচার্য্য, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এইচ কে পলাশ প্রমূখ। পরীক্ষায় হল পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষকগণ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!