বিপাকে নিম্নআয়ের মানুষ ভরা মৌসুমেও চড়া আত্রাইয়ের সবজির বাজার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বিপাকে নিম্নআয়ের মানুষ ভরা মৌসুমেও চড়া আত্রাইয়ের সবজির বাজার

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের শষ্য ভান্ডার হিসাবে খ্যাত নওগাঁর আত্রাইয়ের হাট-বাজার গুলো শীতকালীন তাজা সবজিতে ভরপুর হলেও দাম অনেক বেশি। ক্রেতারা বলছেন, অন্যান্য বছর শীতের এই সময়ে সবজি হাতের নাগালে থাকলে এবার শীতের কাঁচাবাজারে ছড়িয়েছে উত্তাপ। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শনিবার উপজেলার ভবানীপুর-মির্জাপুর হাটসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ১৩০ টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৩০ থেকে ৪০, পুঁইশাক ২০ থেকে ২৫, শিম ১০০, কাঁচা মরিচ ১০০, বরবটি ৮০ থেকে ১০০, সাদা বেগুন ৬৫ থেকে ৭০ ও মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। টমেটো ৬০ থেকে ৮০, আদা ১৮০, রসুন ২১০ থেকে ২৩০, শিম ৮০, মটরশুঁটি ১০০ থেকে ১৩০, করলা ১০০, কাঁকরোল ৫০ টাকা।

Manual7 Ad Code

উপজেলার ভবানীপুর বাজারের ব্যবসায়ী নয়ন বলেন, এবার পাইকারি বাজারে সবজির দাম কিছুতেই কমছেই না। এতে আমরাও কমিয়ে বিক্রি করতে পারছি না। বাজারে সবজি কিনতে আসা সাব্বির আহমেদ নামের এক
ক্রেতা বলেন, শীতের সময় সবজির দাম কম হওয়ার কথা ছিল। কিন্তু শীতকালীন সবজিতে বাজার ভরপুর হলেও সবজি চড়া দাম কেন? এত টাকা দিয়ে সবজি কিনে পরিবার চালানো মুশকিল হয়ে পড়েছে।

Manual4 Ad Code

উপজেলার চৌবাড়ি থেকে বাজার করতে আসা মো. জব্বার বলেন, বাজারে সব কিছুর দাম বেশি। মনে হচ্ছে আমদানি কম হওয়ার কারণে জিনিসপত্রের দাম বেশি। তাছাড়া বাজারে ভারতীয় পেঁয়াজ না থাকার কারণে দেশি পেঁয়াজের দাম অনেক বেশি।

অপরদিকে বিক্রেতারা বলছেন, সব ধরনের সবজির দাম তুলনামূলক বেড়েছে। কৃষকের সবজি উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে শাক-সবজির দাম বেশি।

Manual7 Ad Code

ভবানীপুর বাজারের ব্যবসায়ী দেল মোহাম্মদ বলেন, সবজির দাম অন্যবারের তুলনায় বেশি। তবে সরবরাহের বড় কোনো ঘাটতি নেই।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, আবহাওয়ার কারণে শীতের সবজিতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য আগের তুলনায় সবজির দাম একটু বেড়েছে। তবে আশা করছি ১০-১২ দিনের মধ্যে সবজির দাম ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!