চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

চলমান পরিস্থিতি নিয়ে কমলগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: চলমান পরিস্থিতি নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। গত সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কমলগঞ্জ থানার কনফারেন্স রুমে এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল), মো. আনিসুর রহমান।

Manual6 Ad Code

দেশের সম্প্রীতি নষ্টকারীদের ফাঁদে পা দিয়ে কমলগঞ্জে দীর্ঘদিনের ধরে রাখা সম্প্রীতি যেকোন উপায়ে রক্ষা করতে হবে জানিয়ে মতবিনিময় সভায় বক্তারা বলেন, কিছু লোকের ইন্ধনে শান্তির উপজেলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ফেসবুকে উস্কানী দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক করার পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবী জানানো হয়। সভায় ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহবান জানানো হয়।

Manual5 Ad Code

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমরা কমলগঞ্জের সকল ধর্মের মানুষকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। সকলে মিলে একসাথে কাজ করলে কমলগঞ্জে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!