কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযান

  • বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :::: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক প্রচারাভিযানমূলক সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম বলেন, পরিবেশ ভালো না থাকলে মন ভালো থাকে না। একটি সুস্থ্য ও স্বাভাবিক পরিবেশে সুন্দরভাবে জীবন যাপন করা যায়। বর্তমানে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। এই প্লাস্টিক ও পলিথিন আমাদের পরিবেশের অভাবনীয় ক্ষতি বয়ে আনছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) এর আয়োজনে বুধবার (0৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে প্রচারাভিযানমূলক সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক উদ্দীনের সভাপতিত্বে ও বেলা’র সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ শাহেদা আক্তার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তাহমিনা ইসলাম, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়ান। সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ কর্মী ও সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজা মেমোরিয়াল কলেজ এর সহকারী অধ্যাপক মো. আব্দুল আহাদ। সভার শুরুতে নদী, হাওর, বন ধ্বংস এবং প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়।

Manual7 Ad Code

সভার প্রধান অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং পরিবেশগত সমস্যা বিষয়ক চমৎকার এই অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীসহ সকলের সচেতন হওয়ার একটি ভালো উদ্যোগ। বনের গাছগাছালি, নদী, ছড়া, পাহাড়, টিলা এগুলো রক্ষা করতে না পারলে ভবিষ্যতে আমাদের ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হতে হবে। এর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব বিষয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে বর্জন করতে হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!