বড়লেখায় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual3 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসন ও সেনা কর্মকর্তার উদ্যোগে বৃহস্পতিবার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসন ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মতবিনিময় সভা করেছেন। উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদের দেশবিরোধী নানা ষড়যন্ত্রের ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সেনা বাহিনীর বড়লেখা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইরতেকাউওর রহমান বলেন, ৫ আগষ্টের পর থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি চক্র নানামূখি তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা বাধাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভুত হচ্ছে। সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে তারা নতুন নতুন গুজব ছড়াচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ দৃষ্ঠি রাখতে হবে।

Manual1 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মো. আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়সল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, উপজেলা খেলাফত মজলিশের সভাপতি কাজী এনামুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জাতীয় ইমাম সমিতির বড়লেখা উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা ক্বওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাদির, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রকৃতি চৌধুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, বড়লেখা হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাধককুণ্ড খাসিয়া পুঞ্জির মন্ত্রী ওয়ানবর এল গিরি প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!