ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ : বিজিবির হাতে শিশুসহ ৫ বাংলাদেশী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ : বিজিবির হাতে শিশুসহ ৫ বাংলাদেশী আটক

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) আওতাধীন বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম বিওপি এলাকায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাতে বিজিবি তাদেরকে বিয়ানীবাজার থাকায় সোপর্দ করে মামলা দিয়েছে। বৃহস্পতিবার থানা পুলিশ তাদেরকে আদালতে পাঠিয়েছে।

Manual6 Ad Code

আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল কাদমারি গ্রামের মো. মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), লাল মিয়ার স্ত্রী রেকসোনা খাতুন (৪০), খুলনা জেলার বি-বাড়িয়া গ্রামের মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭), বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১) ও তাদের শিশু সন্তান মো. মাহ্দী ইসলাম (৩)।

Manual5 Ad Code

বিজিবি ও বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিজিবি বড়গ্রাম বিওপির নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। একপর্যায়ে নারী ও শিশুসহ ৫ ব্যক্তিকে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেখে টহলদল তাদেরকে শূন্য রেখার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান হতে আটক করে। বিজিবির জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লা জেলার বাগরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরবর্তীতে ত্রিপুরা হতে বাসযোগে গৌহাটি যাওয়ার পথে চোরাইবাজার কাস্টমস চেকপোষ্টে ভারতীয় পুলিশ কর্তৃক আটক হয়। পরবর্তীতে বুধবার রাতে সীমান্ত পিলার ১৩৫৯/৫-এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

Manual1 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিয়ানীবাজার থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি সুবেদ আলী জানান, বিজিবির মামলায় আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের সোপর্দ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!