কমলগঞ্জে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

  • শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় নয়াবাজারে পতনঊষার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব।

Manual4 Ad Code

সমাজকর্মী শাহাজাহান আলী রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার শওকত আহমদ, সমাজসেবক মাহমুদুর রহমান বাদশা, সমাজসেবক জুনেদ আহমদ, সমাজসেবক শামসুল ইসলাম লিয়াকত প্রমুখ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বাচ্চু খানসহ আরো অনেকে।

আলোচনা সভার শুরুতেই নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রমাপদ দেব। অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!