কমলগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

Manual6 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পটুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও এসিল্যান্ড ডি এম সাদিক আল শাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দু সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, মাও: সোয়েব আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভায় বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews