লাউয়াছড়া বনে চার বগি রেখে গেলো পাহাড়িকা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ কুলাউড়া পৌরসভায় আইইউজিআইপি প্রকল্প বাস্তবায়নে কচ্ছপ গতি জনদূর্ভোগ চরমে বৃটেনের কার্ডিফ জালালিয়া মসজিদের নতুন কমিটি গঠন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের হিসাব রক্ষকের অবসর গ্রহণে স্মৃতিচারণ অনুষ্ঠান নারী ও শিশু নির্যাতন বন্ধে নীরবতা নয়, চাই সম্মিলিত উদ্যোগ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ভাঙচুর ছাতকে পার্কিং করা ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ২ রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ  বড়লেখায় ইউপি সদস্য সোনামের শপথ গ্রহণে নেই কোনো আইনি বাধা- আইনি লড়াইয়েই মেয়াদ পার! কমলগঞ্জে বন বিভাগ ও বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

লাউয়াছড়া বনে চার বগি রেখে গেলো পাহাড়িকা!

  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

প্রনীত রঞ্জন দেবনাথ :: ঢাকা-সিলেট রেলপথের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে চলন্ত অবস্থায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চার বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

১৫ ডিসেম্বর রোববার দুপুরে ভানুগাছ-শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মধ্যস্থানের কমলগঞ্জ লাউড়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতরে এ ঘটনা ঘটে। এতে ট্রেন যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। ভানুগাছ রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার কবির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

এরআগে দুপুর ১২টা ৫২ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর প্রবেশের পরপরই দুপুর ১ টা ৭-৮ মিনিটের দিকে পিছনের ৪ বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির বলেন, ট্রেনে থাকা কর্মকর্তা বিষয়টি চালককে জানালে ট্রেন থামিয়ে পিছনে এসে ৪টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গলে পৌঁছে। এতে ট্রেন চলাচলে তেমন বিঘ্ন ঘটেনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!