কমলগঞ্জে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি

  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যারেজ একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের তারাপাশা সড়কের একটি গ্যারেজ থেকে এ চুরির ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

জানা যায়, গাড়ির মালিকের ছেলে চালক কাইয়ুম মিয়া প্রতিদিনের মতো গত শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে সিএনজি অটোরিকশা গ্যারেজে রেখে তালা মেড়ে বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় একজন ফোন করে বলেন গ্যারেজের দরজা খোলা ভেতরে সিএনজি অটোরিকশা (রেজি: নং মৌলভীবাজার থ-১২/৪৩৩৮) নেই।

Manual8 Ad Code

এ বিষয়ে গাড়ির মালিক আব্দুল হান্নান জানান, গাড়িটা আমার ছোট ভাই চালাতো। বৃহস্পতিবার সকালে শোনা যায় গ্যারেজের ভেতর থেকে গাড়ি চুরি হয়ে গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় আমরা জিডি করবো।

Manual3 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রতন কুমার হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। থানায় জিডি করার জন্য বলে এসেছি। সিএনজি অটোরিকশা উদ্ধারের জন্য আমরা কাজ করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!