তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে খেলাধূলার বিকল্প নেই- ময়ূন

  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::: মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। তিনি বলেন, ‘খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। এ বিষয়ে তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

Manual5 Ad Code

’ তিনি বলেন, ‘ আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে খেলাধুলার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূলে সমাজের সচেতন মানুষকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা চাই দেশের তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সময় দেবে। সুস্থ সংস্কৃতির মাধ্যমে পড়াশোনার সঙ্গে খেলাধুলাও করবে।’ আমরা চাই, শুধু যুবসমাজ নয়-সব বয়সি মানুষ স্ব স্ব পেশা-কর্মের সঙ্গে খেলাধুলা-শরীরচর্চায় মনোনিবেশ করবে। যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় সাপোর্ট প্রদানে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।’ আমাদের যুব সমাজ মাঠে খেলবে, মাঠ দাপিয়ে বেড়াবে এবং সেখান থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হবে। যুবসমাজকে যথাযথভাবে গড়ে তুলতে হলে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলাবাহিনী নয়, সমাজের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে। মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সান লাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত ধৌপাশা শাহবন্দর মাঠে অনুষ্ঠিত ৪ বছর ব্যাপী অনুষ্ঠিত এ নাইট কাবাডি টূর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এবারের টূর্ণামেন্টে ১৫ দিন ব্যাপী গ্রাম বাংলার এ জনপ্রিয় খেলা শুরু হয়েছে ।

Manual6 Ad Code

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আটটার দিকে অনুষ্ঠিত এ খেলায় দুই বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম জনি টাইগার কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হয়। আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ওসানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্টপোষক সাইদুজ্জামান জয়নাল। এতে বক্তব্য রাখেন-সদস্য আব্দুল বাছিত, সৈয়দ আমীর আলী, মারুফ আহমদ,অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!