কুড়িগ্রামে বিএনপির আহবায়ক মোস্তফা’র বিরুদ্ধে  মশাল মিছিল  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে বিএনপির আহবায়ক মোস্তফা’র বিরুদ্ধে  মশাল মিছিল 

  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::: কুড়িগ্রামে বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি’র আহবায়ক মোস্তফাকে প্রত্যাখান করে মশাল মিছিল করেছে জেলা বিএনপির  একাংশ। এ ঘটনায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টায় কুড়িগ্রাম শহরের সুজামের মোড় থেকে যুবদল নেতা আব্দুল কাইয়ুমের নেতৃত্বে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়িতে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাকে বহিস্কারের দাবিতে নানা শ্লোগান তোলা হয় এবং আহবায়ক কমিটি থেকে তাকে বাতিলের দাবি তোলেন নেতা-কর্মীরা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতীয় নাগরিক, স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এবং নির্বাচন কমিশনে তার বিরুদ্ধে লিখিত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এ অবস্থায় তাকে আহবায়ক করায় তৃণমূল বিএনপি নেতা- কর্মিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কমিটিতে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি  মোস্তাফিজার রহমান  (মোস্তফা)কে আহবায়ক,  ১নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহবায়ক, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইনকে কায়কোবাদ সোহেল সদস্য সচিব এবং সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে সদস্য করে কমিটি অনুমোদন করা হয়।
আরো জানা যায়, মোস্তফার মেয়ে জামাই ডাক্তার আরিফ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব) নেতা যার অর্থায়নে ছাত্রলীগ -যুবলীগের সন্ত্রাসের অস্ত্রের যোগান দাতা, তার অর্থায়নের অস্ত্র দারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা হয়। বিগত ১৫ বছর তিনি আওয়ামীলীগের সাথে আতাত করে টেন্ডারের বাটোয়ারা নিয়ে ছিলেন যা কুড়িগ্রামের আপামর জনতার মুখে মুখে ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!