কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আত্মপ্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আত্মপ্রকাশ

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: নব উদ্যমে দৃঢ় প্রত্যয়ে, সুপ্ত ক্রিকেট প্রতিভার বিকাশে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো মৌলভীবাজারের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার ভানুুগাছ বাজারে গ্রামের বাড়ী রেস্টুরেন্টের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এই একাডেমির আত্মপ্রকাশ হয়।

Manual6 Ad Code

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক গোলাম রাব্বীর সঞ্চালনয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সাংবাদিক সালাউদ্দিন শুভ, ক্রীড়া সংগঠক মহেন্দ্র সিং, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মাহিদুল ইসলাম, সমাজসেবক ফুল মিয়াসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিকেটার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির সদস্য সচিব মাহমুদ আলী বলেন, কমলগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আশা করি এই একাডেমি থেকে একসময় অনেক বড়বড় ক্রিকেটার তৈরি হবেন।

কমলগঞ্জ ক্রিকেট একাডেমির আহবায়ক শিবলী আহমেদ চৌধুরী বলেন, আমাদের এলাকায় টেপ বলের খেলা বেশি হয়, ক্রিকেট বলের খেলা কম হয়। এজন্য আমরা একটি একাডেমি করেছি ক্রিকেটের বিস্তার বাড়িয়ে দেওয়ার জন্য। মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের খেলাধুলার কোন বিকল্প নেই। খুব শিগগিরই পুরোদমে আমাদের কমলগঞ্জ ক্রিকেট একাডেমির যাত্রা শুরু হবে। আমাদের কাজে প্রবাসে থেকেই জাকির হুসেন মুন্না, শাহীন আল রাজী, ফুল মিয়াসহ অনেকেই সহযোগিতা করছেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!