বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় প্রাইম ব্যাংকের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মরহুমা বখতুন্নেছা চৌধুরী ও ইষ্ট কোষ্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর মাগফেরাত কামনায় প্রাইম ব্যাংকের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সাহায্যার্থে সোমবার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার ৫শ’ দুস্থ শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা লায়েছ আহমদ।

Manual6 Ad Code

প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক কাজী মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কুলাউড়া শাখার এক্সিকিউটিভ অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান (এসভিপি) মোহাম্মদ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাছির উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!