আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, ​​​​​​​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: গত কয়েক দিনের ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলছে না। এ অবস্থায় চরম
দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ।

এদিকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের ফলে শীতের তীব্রতা বেড়েছে অনেকগুণ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক সপ্তাহ ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা এ অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

Manual8 Ad Code

মঙ্গলবার ভোর থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে পথঘাট। দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচন্ড শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া
মানুষ।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় আত্রাইয়ের পথঘাট। শীতের কারণে অনেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে শ্রমজীবীরা শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন। এদিকে শ্রমজীবী নারীদের উল্লেখযোগ্য একটি অংশ কাজ করেন বাড়িতে ও বিভিন্ন ফসলের মাঠে। তারা জানান, শীতের মধ্যে ভোরে ঘুম থেকে ওঠে সংসারের কাজকর্ম সেরে কর্মস্থলে যেতে তাদের অনেক কষ্ট হয়।

Manual5 Ad Code

স্থানীয়রা বলছেন, দিনের তুলনায় রাতে শীত বাড়ছে কয়েক গুণ। অনেকেই ঘর থেকে বের হতে পারছেন না। সবচেয়ে বেশি সমস্যায় শিশু ও বৃদ্ধরা। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। দুর্ভোগ বেড়েছে গবাদিপশুরও।

উপজেলার রায়পুর গ্রামের শ্রমজীবী নারী রহিমা বেগম জানান, খুব সকালে তাকে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে কর্মস্থলে যেতে হয়। কিন্তু কয়েক দিনের শীতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

সিএনজি চালক বেলাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, লাইট দিয়ে চলতে হচ্ছে। সকালবেলা গাড়ি নিয়ে বের হলেও শীতের তীব্রতা বৃদ্ধি থাকায় লোকজন কম থাকে। এজন্য তাকে গাড়ি নিয়ে বসে থাকতে হয়।

Manual3 Ad Code

এজন্য এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকার সদয় হয়ে পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশাই করছেন তারা।

Manual3 Ad Code

বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, গতদিনের তুলনায় আজকের তাপমাত্রা আরও কমেছে । ফলে জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইয়ে যাচ্ছে। এছাড়া জেলায় তাপমাত্রা আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews