আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুর মামলার বাদিকে হুমকির অভিযোগ

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

Manual7 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা দায়ের করায় বাদিকে হুমকি ও শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খনজোর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে একই গ্রামের আহাদ আলী সরদারের সাথে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন গত ৭ আগষ্ট হেলালের বসতবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে ১৪ জনের বিরুদ্ধে নওগাঁ কোর্টে মামলা একটি দায়ের করেন। এ মামলা দায়েরের পর থেকে বিবাদি লোকজন বাদিকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। এরই এক পর্যায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বাদি হেলাল তার ভাঙচুরকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় অভিযুক্ত লোকজন বাদিকে মারপিট করে এবং তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

Manual5 Ad Code

এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে খনজোর গ্রামের আহাদ আলীর ছেলে মঞ্জুর রহমানসহ (৩৮) তিন জনের বিরুদ্ধে আত্রাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

Manual6 Ad Code

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!