কমলগঞ্জে হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান

  • শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “হীড আমার, আমি হীডের” এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ এর ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হীড বাংলাদেশ মৌলভীবাজার অঞ্চল এর আয়োজনে হীড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও এডাব এর চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর, সহকারী কমিশনার (ভূমি) ডি. এম. সাদিক আল শাফিন। অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ উদ্বোধন করেন অতিথিরা।

হীড বাংলাদেশ এর লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী ও রীতা মন্ডলের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এডাব এর পরিচালক জসীম উদ্দিন, হীড বাংলাদেশ এর অতিরিক্ত পরিচালক (অপারেশন) রানা ভৌমিক, প্রকল্প পরিচালক মুনুরু যাকোব দাস, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁঞা, ঋণ কার্যক্রমের সহকারী পরিচালক অদ্বৈত কুমার বিশ্বাস, মৌলভীবাজার আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত ক্যাম্পু প্রমুখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানে হীড বাংলাদেশ এর সাংস্কৃতিক দল গানে গানে হীড বাংলাদেশ এর কার্যক্রম তুলে ধরে। এছাড়াও ৫০ বছরের কার্যক্রম ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।

Manual4 Ad Code

সব শেষে হীড বাংলাদেশ পরিবারের সদস্য সন্তানদের জিপিএ-৫ প্রাপ্ত ৯০জন ও জিপিএ-৪ প্রাপ্ত ২২১ জনকে শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি বাবত ১৩ লাখ ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!